• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৪:১৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

২৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২২:১৯

গাজীপুরের ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান।

২৮ জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক (৭০) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা।

Ad
Ad

নিহতের ছেলে মনির হোসেন বলেন, আমরা রাজেন্দ্রপুরে থাকি। বাবা শ্রীপুর কি করে আসলো বলতে পারছি না। কয়েকদিন যাবৎ বাবা একটু অস্বাভাবিক আচার-আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে এসে বাবার মরদেহ সনাক্ত করি।

Ad

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটের সময় তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। কেউ বলছে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন চলে আসে। কেউ বলছে ঝাপ দিয়েছে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us