• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:২৩:১৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৯:৫২

মানিকগঞ্জে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জ প্রতিনিধি: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Ad

২৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

Ad
Ad

বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকায় শেষ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us