• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৭:১৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মারধর ও লুটপাটের মামলায় গ্রেফতার ১

২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৩:২৪

কালিয়াকৈরে মারধর ও লুটপাটের মামলায় গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মারধর ও নগদ টাকা লুটপাটের মামলায় মো. সুরত আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ ডিসেম্বর রোববার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরত আলী উপজেলার গলাচিপা এলাকার মৃত কিতাব আলীর ছেলে এবং গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কর্মচারী।

Ad
Ad

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বিকেলে উপজেলার গলাচিপা মধ্যপাড়া এলাকায় অবস্থিত ‘গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন কর্মচারী মিলে এস এম মহেদুল ইসলাম ও তার ভাই আতিকুল ইসলাম রিপনের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীদের মারধর করে এবং মহেদুল ইসলামের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

Ad

এই ঘটনায় ভুক্তভোগী এস এম মহেদুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামি সুরত আলীকে গ্রেফতার করে।

মামলার বাদী এস এম মহেদুল ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর ও টাকা লুট করা হয়েছে। এতে আমি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। একজন আসামি গ্রেফতার হওয়ায় আমি সন্তোষ প্রকাশ করছি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত অন্য সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মামলার তদন্ত কার্যক্রম এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us