• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:১২:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৭:৩৯

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ। 
‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেফতাররা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সভাপতি মো. মাসুদুর রহমান শুভ (২৮) ও আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. নেওয়াজ গাজী (২২)।

Ad
Ad

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us