• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২২:০০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০১

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫, কৃষিই সমৃদ্ধি শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

Ad

১৫ ডিসেম্বর সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসারের কার্যালয়ের হলরুমে এ বীজ বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদুর রহমান স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

উপ-সহকারী কৃষি অফিসার মো. ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার মো. মুকবুল আহমেদ, বলরাম সাহা, আশেক এলাহীসহ উপ-সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/কৃষাণী বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো ধানে (হাইব্রিড জাত) বীজ, কর্মসূচির মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us