• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৭:২১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২১:২৭

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে শোডাউন করার দায়ে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) ২৯২ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

Ad
Ad

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন।

জানা যায়, শনিবার বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। লোহাগাড়ার বটতলী শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা সত্ত্বেও এসব নিয়ম অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us