• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৪০

দৌলতখানে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান:  ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এর আগে মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের।  

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাংবাদিক শ ম ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান থানা সাব ইন্সপেক্টর মো. জিয়াউল হায়দার প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us