• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মিঠাপুকুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

২৪ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩০:৩৩

মিঠাপুকুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে ৫৫ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জুন শুক্রবার রাতে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম বৈরাগীপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ছবেদ আলীর ছেলে গাড়ির চালক বিপ্লব মিয়া ও একই জেলার রাজারহাট উপজেলার জামাল উদ্দিনের ছেলে হেলপার রফিকুল ইসলাম। এসময় গাজা ও তাদের বহনকারী কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। তিনি জানান, শুক্রবার রাতে পীরগাছা থানা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে গোখাদ্য ও ভুসির মধ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মিঠাপুকুর থানা এলাকার দিকে নিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ তার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম বৈরাগীপাড়া নামক স্থানে অবস্থান নেয়। মাদক বহনকারী গাড়িটিকে দেখার পরে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ গাড়িটিকে সুকৌশলে বৈরাগীপাড়া সড়কের পাশে আটক করেন।

গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতরের সামনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি শুকনো গাজার প্যাকেট উদ্ধার করা হয়। যার পরিমাণ ৫৫ কেজি। সেই সাথে বিপ্লব মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৪ জুন শনিবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us