• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ০২:২৩:২৮ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে পোশাক শ্রমিক বিনা হত্যা, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:১৫:৪১

বকশীগঞ্জে পোশাক শ্রমিক বিনা হত্যা, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পোশাক শ্রমিক রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রেজুয়ান সিদ্দিকী।  

৪৮ ঘণ্টার মধ্যে পোশাক কর্মী বিনা হত্যায় জড়িত তার স্বামী জুয়েল মিয়া ও অন্যান্যের গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে ১৭ নভেম্বর গাজীপুরের গাছা থানাধীন বড়গাছি এলাকায় একটি ভাড়া বাসা থেকে পোশাক কর্মী বিনার মরদেহ পাওয়া যায়।

বিনার পরিবারের অভিযোগ তার স্বামী জুয়েল মিয়া তাকে হত্যা করেছেন। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us