• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:২৯:৩৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

২৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৮:২২

চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাইল ব্যবসায়ী মো. রায়হান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

Ad

২৩ নভেম্বর রোববার দিবাগত রাত ২টার দিকে চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

রায়হান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের চুনা হাজ্বীর নতুন বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রায়হান ফেনীতে মোবাইলসহ বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করতো। রোববার বিকেলে সে মোবাইলের যন্ত্রাংশ মালামাল ডেলিভারি দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রামে যায়। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাত ২টার দিকে চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us