• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এদেশের মানুষ গত ১৭টি বছর নির্যাতিত হয়েছে এখন মুক্তি চায় : কিরণ

১৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৯

এদেশের মানুষ গত ১৭টি বছর নির্যাতিত হয়েছে এখন মুক্তি চায় : কিরণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, শরীয়তপুর -২ আসনে (নড়িয়া-সখিপুর) আমাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের বন্ধু, কাছের মানুষ আমি শফিকুর রহমান কিরণ। যেভাবে আমাকে জাতীয়তাবাদী দল সম্মান করেছে। তাই দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Ad

১৫ নভেম্বর শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাটে পথসভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, বাংলাদেশের যে চালচিত্র, বাংলাদেশে বিএনপির যে অবস্থান দেখে মনে হচ্ছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ।

বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে কিরণ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। শরীয়তপুর-২ আসনের নির্বাচনে ধানের 'শীষ প্রতীকে' ভোট দেয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের শুধু প্রস্তুত থাকলেই চলবে না। আমাদের প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে সকল মা-বোনের কাছে বিএনপির পক্ষে ভোট চাইতে হবে।

আগামী নির্বাচনে বিএনপিকে যেন 'ধানের শীষ' প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই ব্যবস্থাগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে মতভেদ ও দলাদলি ভুলে সবাই কাধেঁ কাঁধ মিলিয়ে বিএনপির পক্ষে যেন ভোট দেয়া হয় সেই ব্যবস্থা করতে হবে।

জেলা বিএনপির সভাপতি বলেন, এদেশের মানুষ গত ১৭টি বছর যেভাবে নির্যাতিত হয়েছে, সেখান থেকে মানুষ কিছুটা মুক্তি চায়। এই মুক্তির প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি উন্নয়নে, আমি বিশ্বাস করি প্রতিশ্রুতি, আমি বিশ্বাস করি স্বপ্ন বাস্তবায়নে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও শরীয়তপুর-২ আসনের ভোটাররা।

এছাড়া রাজনগর বটতলা, ডগ্রী বাজার, প্রেমতলা, চান্দনী, আনাখন্ড বেইলি ব্রিজ, মশুরা ব্রিজ, কানারগাঁও, নূসা, নড়িয়া পূর্ব মাথা, পানি ভবন, চাকধ ব্রিজ,  চাকধ বাজারের পূর্ব মাথা, শিমুলতলা, পন্ডিতসার কলেজ, পাগলার মোড়, গোলার মাঠ পথসভা শেষে সখিপুর স্কুল মাঠে জনসভা করবেন বলে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us