• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১২:০৪:০৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ

১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৬

ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের ডাকা লকডাউনে বিশৃঙ্খলা ও নাশকতা রোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলকায় তাদের এ কর্মসূচি চলে।

Ad
Ad

এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রবেশদ্বার , দাশুড়িয়া ট্রাফিক মোড়, আলহাজ্ব মোড়, পাকশী গোল চত্ত্বর এবং ঈশ্বরদী রেলওয়ে বাস টার্মিনালে বিএনপি নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির এ কর্মসূচিতে ঈশ্বরদী পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচির কারণে প্রধান সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি কম ছিল। বিএনপির অবস্থানের কারণে উপজেলার কোথাও আওয়ামী লীগের কোনো মিছিল, ঝটিকা মিছিল বা বিক্ষোভের সুযোগ হয়নি।

এর আগে বুধবার সন্ধ্যায় লকডাউন প্রতিরোধে ঈশ্বরদী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মোটরসাইকেল শোডাউন আয়োজন করা হয়। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us