• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৬:০৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

যশোরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

৮ নভেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩১

যশোরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

Ad

৮ নভেম্বর শনিবার সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

Ad
Ad

দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের আয়োজনে এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ‍্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব‍্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।

পরে উপজেলার ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us