• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৩:৫৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে মোবাইলে অনলাইন জুয়া, যুবক আটক

১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭:৫৮

বকশীগঞ্জে মোবাইলে অনলাইন জুয়া, যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার সময় মনির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Ad

১ নভেম্বর শনিবার দুপুরে আটক মনির হোসেনকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মনির হোসেনকে আটক করা হয়। আটক মনির হোসেন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের নাফিকুল ইসলামের ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ মনির হোসেনকে আটক করেন। আটকের পর তার মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটক মনির হোসেনকে শনিবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us