• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:৩৭:২৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

১ টাকায় গরুর মাংস বিতরণ

৩০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:৫৪

১ টাকায় গরুর মাংস বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল। এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করেছেন।

৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ মাংস বিতরণ করেছেন তিনি।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে গরুর মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

Ad

রায়হান জামিল বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

এদিকে তার এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানান, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০






Follow Us