• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

২৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:৪০:৪৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে রূপগঞ্জে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জের কাঞ্চনের কামেল মাদ্রাসায় দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি।

Ad
Ad

​এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন।

​কর্মসূচিটি সফল করতে সহযোগিতা করে ডিকেএমসি হাসপাতাল, যার অভিজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে উপস্থিত হয়ে শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও, রক্তদান কর্মসূচিতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ অনেকে তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

​আয়োজক ইসমাইল মামুনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতারা এই জনমুখী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় জনসাধারণ এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


Follow Us