• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩৪:৩৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান

২৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৭:৪৩

লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটিতে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

সকাল ৯টার দিকে দুদক টিম হাসপাতালে গিয়ে দেখতে পায় ডাক্তার, স্টাফসহ কেউই যথাসময়ে উপস্থিত হয়নি। এছাড়া উপস্থিত ছিলেন না হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। ছুটি ছাড়া তিনি কোথায় আছে জানেন না সিভিল সার্জন নিজেও।

অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক। হাসপাতলের খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা দেখতে পাই। হাসপাতালের লোকেরা সরকারি বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। দ্রুত এসকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us