• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে লাইসেন্স বাতিলের প্রতিবাদে সার বিক্রেতাদের মানববন্ধন

২৮ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৫:০৩

ঝিনাইদহে লাইসেন্স বাতিলের প্রতিবাদে সার বিক্রেতাদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলনায়তন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

Ad
Ad

সংগঠনটির জেলা আহ্বায়ক সাইদুর রহমান বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাবুল আক্তার, রওশন মোল্লা প্রমুখ।

এসময় সংগঠনটির জেলা ও উপজেলার কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে, খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। নির্দিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us