• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৭:১৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৭

২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:৪২

সাবেক উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৭

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

Ad

২৪ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঙাল কলোসী গ্রামে বিএনপির একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে পীরগাছা বাজারে নেতাকর্মীদের বিদায় জানাচ্ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলযোগে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত সাতজন আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ব্রহ্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেফতার করা হবে।’

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




Follow Us