• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:২৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

১৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১৮:১১

কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।

Ad

১৮ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিম শিশুটির বাবা। অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলাম নুরুর ছেলে। এর আগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরের বাড়ির দিকে আরেক শিশুর সাথে খেলতে যায় ওই মেয়ে। পরে তার মেয়ের সাথে থাকা অন্য শিশুটির মা তাকে নিয়ে গেলে বাড়ি ফেরার সময় জাহাঙ্গীর কৌশলে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় চিৎকার শুনে মেয়েটির মা জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তাকে প্যান্ট খোলা অবস্থায় দেখতে পায়। পরে ধস্তাধস্তি করে জাহাঙ্গীর পালিয়ে যায়।

ভিকটিম শিশুটির মা বলেন, তাদের বাড়ি অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি পাশাপাশি। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিল না। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরদের বাড়ির দিকে তার মেয়ে যায়। পরে তিনি গরুর খাবার দিয়ে ঘরের বাইরে গেলে তার মেয়ের চিৎকার শুনতে পান। এরপর তার মেয়ে বাইরে এসে ঘটনার কথা বলে ও প্রচুর কান্নাকাটি করে।

তিনি আরও বলেন, ‘মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসার সময় অভিযুক্তের পরিবারের লোকজন আমাকে ও আমার স্বামীকে আটকে রাখে। আমার দেবর ঘটনা শুনে বাড়িতে এসে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে। এ ঘটনার পর জাহাঙ্গীরের কাছে ঘটনা শুনতে গেলে তারা আমার তলপেটে লাথি মারে। আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা।’

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন,‘এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১টার দিকে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০


Follow Us