• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৯:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১২ জন

১৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৯:৪৩

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১২ জন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পিকআপ- মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ১২ জন। ঘটনাস্থলেই নিহত হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার কাশিপুর গ্রামের মিজান (২৮) ও  লাইলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারী।

Ad

১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মধুপুর উপজেলার বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায়  ২৫ মাইল মাইল বাজারের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩ দিকে একটি ব্যাটারি চালিত ভ্যান, একটি মাহিন্দ্রা এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যাটারি চালিত ভ্যান দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রের ২ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির জানান, পিক-আপ মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ১২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us