• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:২১:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

৭ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫৬:০৪

নেত্রকোণায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে থানা থেকে প্রায় ১৫০ গজ দূরের একটি দোকানে ঢুকে নারায়ণ পাল (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌরশহরের উত্তর দৌলতপুরের থানার মোড়ে গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

Ad

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে থানা থেকে প্রায় ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ন পালের মুদি দোকান। সোমবার রাত সোয়া ১১টার দিকে পণ্য কিনতে যাওয়া এক ক্রেতা দোকানের ভেতর নারায়ণ পালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দোকানের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us