• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে সন্তান হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালো মা, শাস্তির দাবিতে মানববন্ধন

৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৮:৫৩

তালতলীতে সন্তান হত্যা করে প্রেমিকের সঙ্গে পালালো মা, শাস্তির দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে তিন বছর বয়সী শিশু হত্যার অভিযোগে অভিযুক্ত মা মারজিয়া আক্তারের বিরুদ্ধে এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার মানববন্ধন করেছে। ঘটনার সঙ্গে পরকীয়া প্রেমিকের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

Ad

৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় উপজেলার বড় অঙ্কুজানপাড়া এলাকায় মানববন্ধনে স্থানীয় আবাসনের প্রায়শত নারী ও পুরুষ অংশ নেন।

Ad
Ad

তারা বলেন, মা হয়ে সন্তানের এমন নির্মম হত্যাকাণ্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারী মারজিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত শিশুর পিতা শাহিন অভিযোগ করেন, থানায় গিয়ে মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি, বরং নৌ পুলিশের কাছে পাঠানো হয়েছে। নৌ পুলিশও আমাদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছে। দুই বাহিনীর দায়িত্ব এড়িয়ে চলার কারণে আমরা সঠিক ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।

মানববন্ধনে বক্তারা জানান, মারজিয়া আক্তার শিশু শাহাদাতকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। তারা দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, নদীতে কোনো মরদেহ পাওয়া গেলে সেই মরদেহ নিয়ে কাজ করে নৌ পুলিশ। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তালতলী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযুক্ত মারজিয়ার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ কাজ করছে। মারজিয়াকে উদ্ধার করা হলেই আসল ঘটনা বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার নিশান বাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদীতে তিন বছর বয়সী শিশুর অজ্ঞাত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us