• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৫১:০৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৫ দিন পর নাসিরনগরে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৫:৪৬

নিখোঁজের ৫ দিন পর নাসিরনগরে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিখোঁজের পাঁচ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ জমি থেকে মিল্লাত আলী (৫৫) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল বিলের মাঝে জমি থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়। মৃত মিল্লাত আলী দাঁতমন্ডল গ্রামের মুকসুদ আলীর ছেলে।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে দাঁতমন্ডল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাননি। এ ঘটনায় তার ছেলে গত ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও জানান, শুক্রবার সকালে দাঁতমন্ডল এলাকায় কাজ করতে গিয়ে তাদের জমিতেই তার পিতার কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, মরদেহ শিয়াল/কুকুরে খেয়ে ফেলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জমিতে হিট স্ট্রোক করে মারা গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us