• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:১৬

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Ad

১৪ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে ‍উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ব্যবসায়ী মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার সময় আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতো। গতরাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার মোবাইল নাম্বারে ফোন করলেও রিসিভ করেনি। পরে রাত ১টার সময় রাস্তায় গিয়ে দেখি তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার গলার পিছনের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us