• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে বেশি দামে অন্যত্র সার বিক্রি কারায় জরিমানা

৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:১৫

কালীগঞ্জে বেশি দামে অন্যত্র সার বিক্রি কারায় জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করেন।

Ad
Ad

অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন চালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও ১ বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করে। এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা ধরে কৃষি কর্মকর্তাকে জানায়।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি জানান, অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us