• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৯:৩৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ফলব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৯:২৬

কুমিল্লায় ফলব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরের ফলব্যবসায়ী মহরম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Ad

সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে ২লা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

Ad
Ad

মানববন্ধনে কাটাবিল এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। নিহতের পরিবারসহ স্থানীয়রা মহরম হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন পথ প্রতিবাদ সভায় বক্তারা বলেন- পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মহরম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাত্যাকারিরা এখনও নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে প্রকাশ্যে ঘুরাফেরা করছে পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে অভিযোগ করেন।

ঘটনার পর নিহত মহরমের স্ত্রী রুনু বেগম বাদী হয়ে ৮জন নামীয়সহ  ৬/৭জন অজ্ঞাত আসামী করে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

এদিকে গেল ৩১আগষ্ট শনিবার রাত পৌনে আটটায় কাঁটাবিল মসজিদের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us