• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে সারের ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

১২ আগস্ট ২০২৫ সকাল ১১:৩৩:০৮

পার্বতীপুরে সারের ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দর (প্রতিনিধি) পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারে মেসার্স তিলোত্তমা এন্টারপ্রাইজ নামে এক সরকারি সার ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

Ad

সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা সার— বিএডিসি ডেপ, ইউরিয়া ও পটাশ ১,০৫০ টাকায় কৃষকের কাছে বিক্রি করার কথা থাকলেও, অভিযোগ রয়েছে ডিলার চুপিসারে ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন।

Ad
Ad

সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও সপ্তাহে মাত্র এক-দুদিন এসে ইচ্ছামতো ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করে চলে যান ডিলার। ফলে সাধারণ কৃষক সার পাচ্ছেন না।

১১ আগস্ট সোমবার স্থানীয়রা হাতে-নাতে ব্যবসায়ীর কাছে সার বিক্রির সময় ডিলারকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us