• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৩:২৬:০০

সুন্দরগঞ্জে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

বক্তারা বলেছেন, সাংবাদিক হত্যা ও দমন-পীড়নের ধারাবাহিকতা প্রমাণ করে দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

Ad
Ad

১০ আগস্ট রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু গণমাধ্যম নয়, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতারও প্রমাণ। দেশের নানা প্রান্তে সাংবাদিকরা এখন হুমকি ও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এই আইন দ্রুত কার্যকর হলে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন এবং জনগণের অধিকার ও সত্য প্রকাশের পথ সুগম হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দৈনিক করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোশাররফ হোসেন বুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি একেএম শামসুল হক, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুদীপ্ত শামীম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি শাহিন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুর আলম মিয়া নুর প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us