• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৯:০৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশবাড়ী‌তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১০:০৮

পলাশবাড়ী‌তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ও  জেলা  শিক্ষা অ‌ফি‌সের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

১ আগস্ট শুক্রবার সকা‌লে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পলাশবাড়ী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আল‌মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম ও  পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ বি এম নকিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান যা শিক্ষকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে। পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ সময় বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠ‌নের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ‌্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us