• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৪৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২২ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪:৩৬

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২২ জুলাই মঙ্গলবার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ এলাকার সীমার পাড় জেলখানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

শিশু তানহা আক্তার সীমার পাড় জেলখানা রোডের জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশু তানহাকে বাড়িতে রেখে স্থানীয় একটি মুদি দোকানে কেনাকাটার জন্য যায় তার মা লাকী বেগম। মায়ের পেছনে পেছনে শিশু তানহাও মুদি দোকানের দিকে যান। রাস্তায় পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোরিকশা তানহাকে সজোরে ধাক্কা দেয়।

এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০



Follow Us