• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

২১ জুলাই ২০২৫ সকাল ১১:০১:৫৩

ফেনীতে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Ad

২১ জুলাই সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া।

Ad
Ad

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা। তারা ক্ষতি ১০ লাখ টাকা ধারণা করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান শিখা বাজারের একটি অংশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে গেছে আমাদের।

এ বিষয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের মার্কেট আগুন থেকে রক্ষা পায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us