• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৯:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অষ্টগ্রামে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

১ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১০:৪৪

অষ্টগ্রামে অটোরিকশার ধাক্কায় নারী নিহত
“সড়ক দুর্ঘটনা”

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে অটোরিকশার ধাক্কায় মালা রাণি দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। ১ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটায় উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম-বাজিতপুর সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশা চালক আঙ্গুর মিয়া পালিয়ে গেছে।

Ad

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে মালা রাণি জ্বালানি (ছঠা) তৈরির জন্য মাথায় করে গোবর (গরুর মল) নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী নিহত হন। পরে পথচারী ও স্বজনরা মালাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সময় অটোরিকশা চালক আঙ্গুর মিয়া পালিয়ে যান।

Ad
Ad

কাস্তুল ইউনিয়নের শান্তিপুর দাসপাড়া গ্রামের প্রাণ কৃঞ্চ দাসের স্ত্রী নিহত মালা রাণি দাস এক ছেলে ও এক মেয়ের জননী। অভিযুক্ত অটোরিকশা চালক আঙ্গুর মিয়া (৩৮) একই ইউনিয়নের কাস্তুল বাজার সংলগ্ন গ্রামের আবদুর রশিদের ছেলে।

অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us