• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

৬ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৯:৩১

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নাজিম উদ্দীন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

Ad

৫ জুলাই শনিবার দিবাগত রাত দেড়টার সময় লোহাগাড়া উপজেলার আওতাধীন আমিরাবাদ ইউনিয়নের মা মনি হাসপাতালের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার সময় তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক মোহাম্মদ নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার কেউছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াপাড়ার কালিমুল্লাহ’র ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক আসামি ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিল, সামরিক গোয়েন্দার এমন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ’র নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোহাম্মদ নাজিম উদ্দিনকে তার কোমড়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মো. তফিকুল আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us