• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:২৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

২২ জুন ২০২৫ সকাল ০৮:১১:১০

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে অসাবধানতাবশত বৈদ্যুতিক যন্ত্রে হাত দেয়ার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

২১ জুন শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ঐ ইউনিয়নের কসাইটারি এলাকার কালু মিয়ার স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির কাজের জন্য ব্যবহৃত একটি বৈদ্যুতিক যন্ত্রে অসাবধানতাবশত মোর্শেদা বিদ্যুৎস্পৃষ্ট হন, যা এ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

Ad

পরিবারের সদস্যরা দ্রুত আহত গৃহবধূকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মাহমুদুন-নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



Follow Us