• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বাস-ট্রাক ধাক্কাধাক্কি, ইবি শিক্ষার্থী নিহত

১৬ জুন ২০২৫ বিকাল ০৪:০২:৪৯

কুষ্টিয়ায় বাস-ট্রাক ধাক্কাধাক্কি, ইবি শিক্ষার্থী নিহত

হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া: কুষ্টিয়ায় একটি বাস ও একটি ট্রাকের ধাক্কাধাক্কিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

Ad

১৬ জুন সোমবার সকালে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কবলে পড়ে রাশেদ নিহত হয়েছে। গোসল ও দাফন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার শোকাহত। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।

সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। সেখান থেকে কুষ্টিয়া হয়ে শ্যামলী পরিবহনের বাসে করে ক্যাম্পাসের দিকে আসছিলেন। পথে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে রাশেদ নিয়ন্ত্রণ হারিয়ে বাস থেকে পড়ে যান।
রাশেদের সহপাঠী তানভির মাহমুদ বলেন, রাশেদের মুখের চোয়াল তিন খণ্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। কিছুক্ষণ পরে মারা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us