• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ শিবালয়ে কৃষকের স্বপ্ন পানির নিচে

১৫ জুন ২০২৫ দুপুর ০১:৫৩:২৩

মানিকগঞ্জ শিবালয়ে কৃষকের স্বপ্ন পানির নিচে

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে পানি নিষ্কাশন ব্যবস্থার না থাকায়, দেরিতে আবাদ, বৃষ্টি, সুইচগেট নির্মাণ ধীরগতি এবং অগ্রিম বর্ষার কারণে কৃষকদের স্বপ্ন এবার পানির নিচে।

Ad

‘শিবালয় কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডে’র সেচ প্রকল্পের আওতায় অন্বয়পুর, বড় আনুলিয়া, বোয়ালীপাড়া প্রজেক্টের আবাদকৃত প্রায় আড়াই’শ বিঘা নীচু জমির কাঁচা এবং আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সেচ প্রকল্পের ম্যানেজার ইমান আলী। এছাড়া অন্যান্য সকল জমিতেই পানি ঢুকে পড়ায় কাঁচা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

Ad
Ad

পানিতে পড়া আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। শ্রম এবং নগদ অর্থ ব্যয় করে সারা বছরের খাবার এবং সংসার পরিচালনার জন্য আবাদকৃত কাঙ্ক্ষিত ফসল বোরো ধান ঘরে তুলতে না পেরে চরম হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকরা। বাকী ধানগুলো ঠিক মতো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়েও মহাচিন্তিত রয়েছেন তারা। এমতাবস্থায় সরকারের সহযোগিতা কামনা করছেন কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র লিমিটেডে’র নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী কৃষকরা।

জানা গেছে, শিবালয় কাশাদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এ বছর প্রায় ১হাজার বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে।এরমধ্যে নীচু এলাকার প্রায় ২শ’ ৫০ বিঘা জমির ধান পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে। এসব ধানের বেশির ভাগই কাঁচা ছিল বলে জানিয়েছেন কৃষকরা।

মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখা গেছে, কাশাদহ সেচ প্রকল্পের কৃষকরা পানিতে পড়া এবং পানির নিচে ডুবে যাওয়া আধাপাকা ধান কেটে নিচ্ছেন। শ্রমিক সংকট এবং কাটতে খরচ বেশি হবে বলে অনেকেই না কেটে জমিতেই রেখে দিয়েছেন। সেগুলো পানির নিচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ জমিতে পানি ঢুকে পড়ায় ধান কাটতে অসুবিধা হচ্ছে। এতে কৃষকদের শ্রমিক লাগছে বেশি খরচও হচ্ছে দ্বিগুণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us