• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪১:৪৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৪ জুন ২০২৫ সকাল ১০:৩৩:১৫

হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: রাষ্ট্রীয় হেফাজতে বিএনপির শ্রমিক দলের যুগ্ম সম্পাদক  বি.এম. বাকির হোসেনের রহস্যজনক মৃত্যু ও দোষীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন শুক্রবার বিকেল ৫টায় নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়ায় তার নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম. নাগিব হোসেন।

Ad
Ad

সংবাদ সম্মেলনে  বি.এম. নাগিব হোসেন বলেন, “২০০৭ সালের ৯ জুলাই আমার বড় ভাই সিবিএ সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  বি.এম. বাকির হোসেনকে সরকারদলীয় পরিকল্পনার অংশ হিসেবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। এরপর রাষ্ট্রীয় হেফাজতে তাকে ২০১০ সালের ৭ জানুয়ারি হত্যা করা হয়। এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। ১৫ বছরেও এ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। এমন একজন নেতাকে দিনের আলোয় তুলে নিয়ে মেরে ফেলা হয়েছে, অথচ আজও রাষ্ট্র নীরব। এই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিলেন তাদের চিহ্নিত করে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

Ad

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বি.এম. বাকির হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু, তার পরিবারের স্বজনেরা, বিএনপি এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us