• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ দোকান

১১ জুন ২০২৫ দুপুর ০২:৩৯:২০

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ দোকান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান।

Ad

১১ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাজারের আবদুস সাত্তারের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

Ad
Ad

মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ব্যবসায়ীরা পড়েন চরম বিপদের মুখে। অগ্নিকাণ্ডে বাবুল চন্দ্র হালদার ও আবদুল হক বেপারীর দুটি ফার্মেসি, আবদুস সাত্তারের জুতার দোকান, মো. মহসিনের মোবাইলের দোকান, বিপ্লব কর্মকারের তৈরি পোশাকের দোকান এবং বিমল চন্দ্র শীলের সেলুন সম্পূর্ণরূপে পুড়ে যায়। আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিটকাবাজার বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন ভুইঁয়া বলেন, আগুন লাগার আগে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

তবে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. সোলাইমান মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জাম না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us