• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৬:৫১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বহুমুখী বণিক সমবায় সমিতির মতবিনিময় সভা

২৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩৯:৪২

কালিয়াকৈরে বহুমুখী বণিক সমবায় সমিতির মতবিনিময় সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জাম, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলুর রহমান, হযরত আলী মিলন, উপজেলা যুবদলের সভাপতি তফন খান, আব্দুর রাজ্জাক সরকার এবং সমিতির অন্যান্য সদস্যরা।

সভায় হুমায়ুন কবির খানকে কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে আহ্বায়ক এবং আব্দুল জলিলুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন হাজী আজারুল ইসলাম, শাজাহান শিকদার, হাজী সোনায়, মহসিন উজ্জামান, আব্দুর রাজ্জাক সরকার, ছানোয়ার হোসেন, বিপ্লব শিকদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us