• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৮:৩৯:৫৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

আদমজী ইপিজেডে বিশৃঙ্খলা: সেনাবাহিনীর হাতে আটক ৪৫

১৩ এপ্রিল ২০২৫ সকাল ১১:২৮:১৯

আদমজী ইপিজেডে বিশৃঙ্খলা: সেনাবাহিনীর হাতে আটক ৪৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় আটক ৪৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই মামলায় আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Ad

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

Ad
Ad

তিনি আরও জানান, মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আটক ৪৫ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। আটকদের আদালতে হাজির করে রিমান্ড  আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ না দেওয়ায় কয়েকশ’ লোক ইপিজেড এলাকায় ঢুকে পোশাক কারখানাগুলোতে হামলার ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭



Follow Us