• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৬:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো আশিক

১০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৪১

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো আশিক

যশোর প্রতিনিধি: যশোরে বাবার মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী।

Ad

১০ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। আশিকুর রহমান সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আশিকের বাবা মাসুদ। মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেয় সে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে তার দাফন সম্পন্ন হয়েছে।

মাসুদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চুড়ামনকাটি বাজারে লিবার্টি সু এর ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। সে চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

আশিকের শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তাদের বাড়িতে যাই। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সান্ত্বনা দিয়ে তাকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যাই।

ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us