• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৪৪ (09-May-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৮ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৩৫:৫১

ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌরসদরের নিউটাউন সিঁড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

৮ এপ্রিল মঙ্গলবার ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়ার মৃত আ. মন্নাফ ভূঁইয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) ও সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়ার মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)।

Ad

জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা। গ্রেফতারদের কাছে থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করে আসামি ও আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব -১৪।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us