• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৫:২০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

৮ এপ্রিল ২০২৫ দুপুর ০২:১৭:৩৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মায়ানমারের আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।

Ad

৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার জারুলিয়াছড়ি বিওপি'র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারের শূন্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহসদের ছেলে মো. তৈয়ব (৩৫)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, অবৈধভাবে পণ্য পাচারের জন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের চোরাই পথ দিয়ে মায়ানমার সীমান্তের ওপারে যান তৈয়ব নামে এক যুবক। পরে ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপি'র দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় পৌঁছালে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মিদের পুঁতে স্থলমাইনে বিস্ফোরণ হয়।

এসময় মাইন বিস্ফোরণে তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুল হক বলেন, মায়ানমার সীমান্তে অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর শুনেছি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us