• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

৭ মার্চ ২০২৫ বিকাল ০৪:২৯:১১

শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

Ad

এ ঘটনার প্রতিবাদে ৭ মার্চ শুক্রবার বেলা ১১টায় গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

Ad
Ad

গত ৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উসকানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), মোতাহার খান (জিটিভি), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us