• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৭:০৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে এসিল্যান্ডকে আহত করে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

২৪ জুন ২০২৬ বিকাল ০৪:১০:৫৫

আড়াইহাজারে এসিল্যান্ডকে আহত করে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ জুন মঙ্গলবার রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হন। একই সময়ে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন আহত সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিপন জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
২৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:০৭








Follow Us