• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৮:৪৬

গলাচিপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে।

Ad

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার গোলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এসময় ১,৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স বিবিসি ব্রিকসের মালিক বশির তালুকদারকে (৫০,০০০ টাকা), মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক গোলাম কিবরিয়া ইমন প্যাদা ও জাকির চৌকিদারকে (৪০,০০০ টাকা), মেসার্স হাওলাদার ব্রিকসে মালিক সোহাগ হাওলাদারকে (৫০,০০০ টাকা) জরিমানা করা হয়। প্রতিটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং ভাটা বন্ধের মুচলেকা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us