• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১২:৪১

সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

স্টাফ রিপোর্টার,সিলেট: সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাস্থলে দুইজন আরোহী নিহত। এসময় আহত হয়েছেন আরও এক জন।

Ad

২৩ ফেব্রুয়ারি রোববার  দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেলযোগে জৈন্তাপুরে যাওয়ার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিক দিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবি হাওড় গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলি ছেলে মো তোফায়েল (২৬)। আহত হলেন উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদ (৩২)। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয় নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাকটি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us