• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১১:২২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:০২:০২

সিলেট সীমান্তে বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

২৩ ফেব্রুয়ারি রোববার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি  অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াশ, আইবল ক্যান্ডি এবং বিড়ি জব্দ করে।

Ad
Ad

জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us