• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৫০

নেছারাবাদে যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের তারাবুনিয়া খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পিরোজপুরের সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় চৌকিদার মো. কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে পিরোজপুরের সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us